কুড়িগ্রামে বাড়ছে শীতের প্রকোপ
কুড়িগ্রামে বাড়ছে শীতের প্রকোপ

কুড়িগ্রামে বাড়ছে শীতের প্রকোপ

বিডি নিউজ ৬৪: কুড়িগ্রামে শীতের তীব্রতা বেড়েছে। কনকনে ঠাণ্ডায় কাবু হয়ে পড়েছে নদ-নদী তীরবর্তী এলাকার কয়েক লাখ মানুষ।

তাপমাত্রা ক্রমেই কমছে। বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের। বাড়ছে শীতজনিত রোগ-ব্যাধিও। সন্ধ্যা ও সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে যান চলাচলও।

এদিকে, শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে শিশু, বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণির শ্রমজীবী মানুষ। প্রচণ্ড ঠাণ্ডায় কৃষক ও দিনমজুররা কাজে যেতে পারছে না। শীতবস্ত্রের অভাবে হতদরিদ্ররা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক এ এইচ এম মোফাখারুল ইসলাম জানান, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *