মহাখালীর সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
মহাখালীর সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

মহাখালীর সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

বিডি নিউজ ৬৪: রাজধানীর মহাখালীর সাত তলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে নিয়ন্ত্রণে আনেন বলে কর্তব্যরত র‌্যাব-পুলিশ সদস্যরা জানিয়েছেন।

রোববার (১২ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে এই ঘটনার সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রায় ঘণ্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা গেছে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন বলেন, এখনই বলা যাচ্ছে না আগুনের সূত্রপাত কীভাবে। তবে শর্টসার্কিট বা চুলা থেকে আগুন ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। তদন্ত করে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *