কালিগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ২
কালিগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ২

কালিগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ২

বিডি নিউজ ৬৪: সাতক্ষীরা কালিগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে দুজন গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার দুপুর ২টার দিকে উপজেলার বাজারগ্রামে এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের গ্রামের মৃত দবিরউদ্দীন গাজীর ছেলে ডাকাত ফজর আলী গাজী (৬০) ও কালিকাপুর গ্রামের মৃত জনাব আলী শেখের ছেলে ইছা শেখ (৫৫)।গ্রামবাসীরা জানান, রবিবার দুপুরে কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামের সাবেক মেম্বার শেখ জামাল উদ্দীনের পরিত্যক্ত ভিটায় বসে তারা দুজনে বোমা তৈরি করছিল। হটাৎ সেটি বিস্ফোরিত হয়ে বিকট আওয়াজ হয়। স্থানীয়রা বিকট আওয়াজ শুনে সেখানে গিয়ে বোমার স্প্রিন্টারে গুরুতর আহত ডাকাত ফজর আলী গাজী ও ইছা শেখকে উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করেন।

এ বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর তাজুল ইসলাম জানান, তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *