সৈয়দপুরে চোরাই মোটরসাইকেলসহ তিন চোর আটক
সৈয়দপুরে চোরাই মোটরসাইকেলসহ তিন চোর আটক

সৈয়দপুরে চোরাই মোটরসাইকেলসহ তিন চোর আটক

বিডি নিউজ ৬৪: সৈয়দপুরে তিন ব্যক্তিকে একটি চোরাই মোটরসাইকেলসহ হাতেনাতে আটক করেছে সৈয়দপুর থানা পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় পৌর এলাকার জসিম বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আজ রবিবার আদালতের মাধ্যমে তাদের নীলফামারী কারাগারে পাঠানো হয়।আটককৃতরা হচ্ছেন- সৈয়দপুর উপজেলার ১ নম্বর কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সরদারপাড়া আব্দুল হামিদের ছেলে আমিনুল ইসলাম, রংপুরের মোমনপুরের সাহেব আলী ছেলে মোছাদ্দেক হোসেন(২১) ও রংপুর সদর উপজেলার ৫ নম্বর খলেয়া ইউনিয়নের মৃত. ইলিয়াস হোসেনের ছেলে মাসুদরানা (৪০)।

থানা পুলিশ জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় উল্লিখিত ব্যক্তিরা চোরাই ইয়াহামা কম্পানি এফজেড কালো রংঙের একটি মোটরসাইকেল নিয়ে সৈয়দপুর শহরের জসিম বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় তাদের গতিবিধি দেখে এলাকার লোকজনের সন্দেহ হয়। তারা বিষয়টি স্থানীয় থানাকে জানায়। খবর পেয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জের(ওসি) নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চায় পুলিশ।  কিন্তু তারা মোটরসাইকেলের কোন কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। এ সময় তাদের কথাবার্তায়ও অসংলগ্নতা পাওয়া যায়। পরে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

এ ব্যাপারে সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে। আটক মাসুদ রানার বিরুদ্ধে রংপুরের গঙ্গাচড়া থানায় একাধিক মামলায় রয়েছে বলে জানা গেছে। আজ রবিবার আটক মোটরসাইকেল চোরদের আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের নীলফামারী কারাগারে পাঠানো হয়।

এ বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো. আমিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মোটরসাইকেল চোর সিন্ডিকেট দলের সক্রিয় সদস্য। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *