মিয়ানমারে মুসলিম হত্যার প্রতিবাদে মাগুরায় মিছিল সমাবেশ
মিয়ানমারে মুসলিম হত্যার প্রতিবাদে মাগুরায় মিছিল সমাবেশ

মিয়ানমারে মুসলিম হত্যার প্রতিবাদে মাগুরায় মিছিল সমাবেশ

বিডি নিউজ ৬৪: মিয়ানমারে মুসলিম হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মাগুরায় আজ রবিবার দুপুরে ইসলামী আন্দোলন মাগুরা জেলা শাখা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে।

শহরের নোমানী ময়দানে অনুষ্ঠিত সমাবেশে মাওলানা এইচ এম মনিরুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন জেলা শাখার নেতা মাওলানা সিহাবউদ্দিন, হাসিবুল হাসান, ইসলামী যুব আন্দোলনের নেতা শফিকুর রহমান,মাওলানা মো. মিজানুর রহমান, মো. তাজুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতা আরাফাত হুসাইন, মো. বাহার মিয়া, মো. আমানুল্লাহ, মো. কুতুব উদ্দিন, মো. জাকির হোসেন, খলিলুর রহমান, কামরান হুসাইন খোকন, মুফতি ইমদাদুল্লাহ, আবু হানিফ, মুফতি হাবিবুল্লাহ, ডা. মো. রবিউল ইসলাম প্রমুখ।
বক্তারা মিয়ানমারে মুসলমানদের ওপর গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে সকলকে এগিয়ে আসার আহ্বান ও বাংলাদেশের সীমান্ত খুলে দিয়ে রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *