কাল কক্সবাজার শত্রুমুক্ত দিবস
কাল কক্সবাজার শত্রুমুক্ত দিবস

কাল কক্সবাজার শত্রুমুক্ত দিবস

বিডি নিউজ ৬৪: আগামীকাল সোমবার ১২ ডিসেম্বর কক্সবাজার শত্রু মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে কক্সবাজারকে পাকিস্তান হানাদারমুক্ত ঘোষণা করা হয়।

সেই দিন থেকে প্রতি বছর ১২ ডিসেম্বর কক্সবাজার শত্রু মুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ দিন কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির বর্তমান শহীদ দৌলত মাঠে একদল মুক্তিযোদ্ধা এসে পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে জানা যায়, ৬ ডিসেম্বর ভারতীয় বাহিনীর সফল কয়েকটি অপারেশনের পর থেকে কার্যত কক্সবাজার থেকে পাক-বাহিনী পালিয়ে যায়। এরপর বার্মা (মিয়ানমার) থেকে কক্সবাজার ফিরেন একদল মুক্তিযোদ্ধা।
তারা গাড়ি বহর নিয়ে শহরে এসে ১২ ডিসেম্বর পতাকা উড্ডয়নের মধ্যে দিয়ে কক্সবাজারকে শত্রুমুক্ত ঘোষণা করেন মুক্তিযুদ্ধের ১ নং সেক্টরের বান্দরবান কক্সবাজার অঞ্চলের সাব সেক্টর কমা-ার তৎকালিন ইষ্টবেঙ্গল রেজিমেন্টের হাবিলদার আবদুস সোবহান (বর্তমানে অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন) ও তার নেতৃত্বাধিন মুক্তিযোদ্ধা দল।
এদিন মুক্তিযোদ্ধা হাবিলদার সোবহানের গ্রুপ, কামাল হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন গ্রুপসহ তিনটি গ্রুপে সম্মলিতভাবে কক্সবাজার শহরে উপস্থিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *