সিলেট-সুনামগঞ্জ সড়কে অপহৃত নববধূ, আটক ২
সিলেট-সুনামগঞ্জ সড়কে অপহৃত নববধূ, আটক ২

সিলেট-সুনামগঞ্জ সড়কে অপহৃত নববধূ, আটক ২

বিডি নিউজ ৬৪: সিলেট-সুনামগঞ্জ সড়কে সাত-আটটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারে আসা অস্ত্রধারী দুর্বৃত্তরা একটি বরযাত্রীবাহী গাড়ীর গতিরোধ করে বরকে অস্ত্রের মুখে জিম্মি করে নববধূকে অপহরণ করে নিয়ে যায়। শনিবার রাতে সিলেটের টুকেরবাজার রোডের তেমুখি পয়েন্টে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, সুনামগঞ্জের দিরাইয়ের সুতারগাঁওয়ের রবিন্দ দেবনাথের ছেলে নিখিলেস দেবনাথের (২৭) সঙ্গে শুক্রবার বিয়ে হয় কোম্পানীগঞ্জের জীবনপুর গ্রামের অকিল দেবনাথের মেয়ে শাপলা দেবনাথের। শনিবার সন্ধ্যায় বিয়ে সম্পন্ন করে বরপক্ষের লোকজন কনে নিয়ে দিরাইর উদ্দেশে রওনা হন। এরপর এই অপহরণের ঘটনা ঘটে। এসময় বরযাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। কী কারণে এই ঘটনা ঘটেছে এ সর্ম্পকে কোন তথ্য জানা যায়নি।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল আফসার বলেন, রাতে ওসমানী মেডিকেলের সামনে হাসপাতাল ফাঁড়ি পুলিশ একটি মাইক্রোবাস থেকে শাপলাকে উদ্ধার করে । এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন, সিলেটের জকিগঞ্জ উপজেলার বড়গ্রাম গ্রামের মৃত রঞ্জন নাথের ছেলে সুশান্ত দেবনাথ (৩০) ও সুনামগঞ্জের বড়পাড়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে রবি মিয়া (২৫)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *