বুড়িগঙ্গা নদীর চীন মৈত্রী সেতু থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার
বুড়িগঙ্গা নদীর চীন মৈত্রী সেতু থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার

বুড়িগঙ্গা নদীর চীন মৈত্রী সেতু থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার

বিডি নিউজ ৬৪: বুড়িগঙ্গা নদীর চীন মৈত্রী (প্রথম) সেতুর উপর থেকে এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত পুলিশ সদস্যের নাম মোঃ সাদ্দাম হোসেন (২৮)। তিনি রাজারবাগ পুলিশ লাইনে (পূর্ব) কর্মরত ছিলেন।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) আঃ সালাম জানান, আজ শনিবার বিকেল ৫টায় বুড়িগঙ্গা নদীর প্রথম সেতুর উপর দিয়ে চলাচলরত বাসিন্দারা ব্রিজের উপর একটি অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে। পরে তার পরিহিত জিন্সের প্যান্টের পকেটে থাকা আইডি কার্ড পেয়ে তার নাম-ঠিকানা জানতে পারা যায় যে সে একজন পুলিশ সদস্য। সে রাজারবাগ পুলিশ লাইনে (পূর্ব) কর্মরত ছিল। তার পুলিশ ক্রমিক নাম্বার-৩২৪৮৪। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সদরথানা সোয়াপাড়া,খানবাড়ি। তার পিতার নাম মোঃ সিরাজুল হোসেন খান।

তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়িতে খবর পাঠানো হয়েছে। তার স্বজনরা আসলে হয়তো কিছু জানা যেতে পারে।

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মনিরুল রইসলাম (পিপিএম) জানান, নিহতের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর রহস্য কিছুই বলা যাচ্ছে না । এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *