রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর ক্যান্টনমেন্টে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিডি নিউজ ৬৪: রাজধানীর ক্যান্টনমেন্ট বালুরঘাট মাটিকাটায় ভবন থেকে পড়ে হারুন মিয়া (৫৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসাপাতালে তার মৃত্যু হয়।

নিহত হারুন মিয়ার গ্রামের বাড়ি নোয়াখালীতে বলে জানা গেছে।

নিহত শ্রমিকের সহকর্মী ঝুনু মিয়া জানান, সকালে ওই এলাকার ১০ তলার একটি ভবনের ৯ তলায় কাজ করছিলেন হারুন। এ সময় অসাবধানতাবশত হারুন ৯ তলা থেকে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে দুপুর ১২টার দিকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *