শাহজাহানপুর বস্তিতে আগুনে একজনের মৃত্যু
শাহজাহানপুর বস্তিতে আগুনে একজনের মৃত্যু

রাজধানীর শাহজাহানপুর বস্তিতে আগুনে একজনের মৃত্যু

বিডি নিউজ ৬৪: রাজধানীর গুলশানের শাহজাহানপুরে একটি বস্তিতে লাগা আগুনে শিপন মিয়া (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শিপন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কিতাব আলীর ছেলে। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মাতুব্বর অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি জানান।

তিনি জানান, ভোরে বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি ছাপড়া বস্তিতে আগুন লাগে। এতে একটি ঘর পুরোপুরি ও আরেকটি ঘর আংশিক পুড়ে যায়। এ সময় শিপন মিয়া অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। মরহদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *