বিডি নিউজ ৬৪: বান্দরবানে আলোকচিত্র বিষয়ক পত্রিকা ‘পোর্ট্রেট’ ও বান্দরবান প্রেসক্লাবের যৌথ উদ্যোগে ‘ডিজিটাল ফটোগ্রাফি’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ শুক্রবার শুরু হয়েছে। বান্দরবান প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় সাংবাদিক ও সরকারি কর্মকর্তাসহ ৩০ জন ফটোগ্রাফার অংশ নিচ্ছেন।
আজ শুক্রবার সকালে কর্মশালার উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এতে বক্তব্য রাখেন। কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন পোট্রেট সম্পাদক রূপম চক্রবর্তী এবং ডিজিটাল ফটোগ্রাফি বিশেষজ্ঞ হাবিবুর রহমান মিঠু।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল