ইন্দোনেশিয়ায় ভূমিকম্প : জরুরি চিকিৎসা সহায়তার আবেদন
ইন্দোনেশিয়ায় ভূমিকম্প : জরুরি চিকিৎসা সহায়তার আবেদন

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প : জরুরি চিকিৎসা সহায়তার আবেদন

বিডি নিউজ ৬৪: ইন্দোনেশিয়ায় ভূমিকম্প পরবর্তী কম্পন স্থানীয়দের দুর্ভোগ আরো বাড়িয়ে দিচ্ছে। ভূমিকম্পে কয়েকশ’ লোক আহত হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা জরুরি ভিত্তিতে ওষুধ, চিকিৎসা সামগ্রী ও চিকিৎসক পাঠানোর আবেদন জানিয়েছেন।
বুধবার আঘাত হানা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগটিতে প্রায় ১শ’ লোক প্রাণ হারিয়েছে।
আচেহ প্রদেশে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কয়েকশ’ বাড়ি, মসজিদ ও ব্যবসা প্রতিষ্ঠান মাটির সঙ্গে মিশে গেছে। ২০০৪ সালে এ অঞ্চলে একটি প্রলয়ঙ্করী সুনামি আঘাত হানে। এতে গোটা অঞ্চল ল-ভ- হয়ে যায়।
তল্লাশী ও উদ্ধার কর্মীরা অত্যাধুনিক সনাক্তকরণ সরঞ্জামাদি নিয়ে ধ্বংসস্তুপের ভেতর জীবিতদের সন্ধানে তল্লাশী চালিয়ে যাচ্ছে।
যদিও ভূমিকম্পের আঘাত হানার পর একদিনের বেশি সময় পার হয়ে যাওয়ায় ধ্বংসস্তুপের ভেতরে কারো জীবিত থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে।
জাতীয় দুর্যোগ সংস্থা মুখপাত্র সুতোপো পুরোউ নুগরোহো বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘এই স্ক্যান মেশিনের সাহায্যে ধ্বংসস্তুপের ভেতরে কোন জীবিত বা মৃত ব্যক্তিকে দেখা যাবে। ’
তিনি আরো বলেন, এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৯৯ জনে দাড়িয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর ধ্বংসস্তুপ অপসারণে কয়েক হাজার সৈন্য ও জরুরি কর্মী মোতায়েন করা হয়েছে।
প্রেসিডেন্ট জোকো উইদোদো দুর্যোগ কবলিত প্রদেশের জন্য প্রার্থনা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি তার টুইটার অ্যাকাউন্টে বলেন, ‘আচেহ্ একা নয়। ’
উদ্ধার তৎপরতায় গৃহহীন ও আহতদেরকে প্রাধান্য দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *