মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

বিডি নিউজ ৬৪: মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় নীলা খাতুন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত নিলা ওই গ্রামের শরিফ উদ্দিনের মেয়ে।

সে একই গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, ঘটনার সময় শিশু নীলা কয়েকদিন আগে নানী বাড়ি গাংনী উপজেলার কাথুলী গ্রামে বেড়াতে যায়। ঘটনার সময় নানীর সাথে কাথুলী থেকে আলগামনযোগে শুভরাজপুরে ফিরছিল। এ সময় শুভরাজ গ্রামের মোড়ে অপরদিক থেকে আসা বিছুলি বোঝাই আলগামন তাদের ধাক্কা দিলে নিলা মাথায় আঘাত পায়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *