নড়াইলে জাসদ একাংশের নেতৃবৃন্দকে গণসংবর্ধনা
নড়াইলে জাসদ একাংশের নেতৃবৃন্দকে গণসংবর্ধনা

নড়াইলে জাসদ একাংশের নেতৃবৃন্দকে গণসংবর্ধনা

বিডি নিউজ ৬৪: জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নড়াইল জেলা শাখার আম্বিয়া অংশের উদ্যোগে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির একাংশের নেতৃবৃন্দকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির (আম্বিয়া-বাদল-নাজমুল) নেতৃবৃন্দকে এ গণসম্বর্ধনা দেওয়া হয়।

নড়াইল জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট হেমায়েতুল্লাহ হিরুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শরীফ নূরুল আম্বিয়া। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জাসদের কার্যকরী সভাপতি মঈনউদ্দিন খান বাদল এমপি, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান-এমপি। অতিথি হিসেবে ছিলেন জাসদ কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য মো.  খালেদ, করিম সিকদার, সহসভাপতি এ টি এম মহব্বত আলী, সাংগাঠনিক সম্পাদক মো. রফিকুল হক খোকন এবং শিক্ষা বিষয়ক সম্পাদক মো. ইদ্রিস আলী।

এ সময় অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুসাস চন্দ্র বোস, জেলা জাতীয় পার্টির সভাপতি শরীফ মুনির হোসন, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবীর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট এস এ মতিন, জাসদের (আম্বিয়া) সাধারণ সম্পাদক সৈয়দ আরিফুল ইসলাম পান্তু, জেলা আওয়ামী ছাত্রলীগের সভাপতি তুফায়েল মাহমুদ তুফান প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিসহ কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *