কুমিল্লার বুড়িচংয়ে বৃদ্ধের লাশ উদ্ধার
কুমিল্লার বুড়িচংয়ে বৃদ্ধের লাশ উদ্ধার

কুমিল্লার বুড়িচংয়ে বৃদ্ধের লাশ উদ্ধার

বিডি নিউজ ৬৪: কুমিল্লার বুড়িচংয়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৭০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার ষোলনল ইউনিয়নের নালুয়ার বাজার এলাকার ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

বুড়িচং থানার এসআই আনিছুজ্জামান জানান, সকালে উপজেলার ষোলনল ইউনিয়নের নালুয়ার বাজার নালুয়ার বাজার এলাকার একটি ডোবায় লাশটি ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ বেলা ১২টার দিকে ঘটনাস্থলে থেকে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *