বিজিবি রোহিঙ্গাদের ৯ নৌকা ফেরত পাঠাল
বিজিবি রোহিঙ্গাদের ৯ নৌকা ফেরত পাঠাল

বিজিবি রোহিঙ্গাদের ৯ নৌকা ফেরত পাঠাল

বিডি নিউজ ৬৪: নাফ নদী পার হয়ে কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশকালে রোহিঙ্গাবাহী ৯টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি। আজ বৃহস্পতিবার ভোরে টেকনাফ সীমান্তের চারটি পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের ফেরত পাঠায়।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, বৃস্পতিবার ভোরে নাফ নদীর পার হয়ে সীমান্তের চারটি পয়েন্ট দিয়ে রোহিঙ্গাবাহী ৯টি নৌকা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবির টহল দলের সদস্যরা তাদের বাধা দেয় এবং নৌকাগুলো মিয়ানমারে ফেরত পাঠায়।

তিনি আরও জানান, নৌকাগুলোতে প্রায় ১২/১৫ জনে মতো রোহিঙ্গা ছিল। গত ১ নভেম্বর থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত টেকনাফ সীমান্তের ১৫টি পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে ২৪০টি নৌকায় থাকা ২৩৫০ রোহিঙ্গাকে প্রতিহত করা হয়েছে জানিয়ে বিজিবির এই কর্মকর্তা বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির টহল জোরদার রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *