রংপুরে ট্রাক চাপায় বৃদ্ধা নিহত
রংপুরে ট্রাক চাপায় বৃদ্ধা নিহত

রংপুরে ট্রাক চাপায় বৃদ্ধা নিহত

বিডি নিউজ ৬৪: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় ট্রাক চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতের পরিচয় ও বয়স জানা যায়নি।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  পুলিশ জানায়, রংপুর-ঢাকা মহাসড়কের বৈরীগঞ্জ এলাকায় একটি ট্রাক ওই বৃদ্ধাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

রংপুরের বড়দরগা হাইওয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, একটি ট্রাক ওই বৃদ্ধাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *