বিডি নিউজ ৬৪: জঙ্গি আস্তানা সন্দেহে চট্টগ্রাম মহানগরীর কর্নেলহাট এলাকার একটি দোতলা বাড়ি ঘেরাও করে অভিযান শুরু করেছে র্যাব। সেখান থেকে ৫ জনকে আটক করে বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ভোরে র্যাব এই অভিযান শুরু করে।র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (এসপি) সোহেল মাহমুদ এ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়িটিতে বেশ কয়েকজন জঙ্গি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ৫ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুজনকে আমরা ভোরে এ. কে. খান এলাকা থেকে আটক করেছি। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আকবর শাহ থানারমুকিম তালুকদার পাড়ার একটি বাড়ি ঘেরাও করে অভিযান চলছে।
তিনি আরও বলেন, অভিযান শুরুর পরপরই জঙ্গিরা ভেতরে একটি ল্যাপটপ পুড়িয়ে ফেলেছে। দুই জঙ্গির কাছ থেকে বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তিনি জানান, দ্বিতল বাড়িটি বিপুল পরিমাণ র্যাব সদস্য ঘেরাও করে রেখেছে। বার বার অনুরোধ কার পরও ভিতর থেকে কেউ দরজা খুলছে না। আমরা বাড়ির পেছনের দরজা খোলার চেষ্টা করছি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল