বিডি নিউজ ৬৪: সাতক্ষীরায় বিদেশি পিস্তলসহ জাহিদুল ইসলাম (৩৪) নামের এক শিবির নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ বুধবার ভোর ৪টার দিকে শহরতলীর ইটাগাছার বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক জাহিদুল ইসলাম সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ইটাগাছা গ্রামের নূর ইসলামের ছেলে।সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার ওসি আলী আহমেদ হাশেমী জানান, শিবির নেতা জাহিদুল ইসলামের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে- এমন খবরের ভিত্তিতে তার ওপর নজরদারি চলে। গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার ভোরে তার বাড়ি ঘেরাও করে তল্লাশি করা হয়। এ সময় একটি আমেরিকান পিস্তল উদ্ধার করা হয়। পরে সেখান থেকে কয়েকটি জিহাদি বইও জব্দ করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও রাষ্ট্রদ্রোহী আইনে মামলার প্রস্তুতি চলছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল