শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ
শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বিডি নিউজ ৬৪: দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ রুটে ফেরিগুলো সচল থাকলেও ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল সম্ভব হচ্ছে না।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, সকালে ফেরি বন্ধ থাকলে গাড়ির কিছুটা চাপ থাকে। ফেরি সচল হলে এক ঘণ্টার মধ্যেই সব ঠিক হয়ে যায়।

বুধবার সকালে লৌহজংয়ে বিআইডব্লিওটিসি’র শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক আব্দুল আলিম জানান, ঘন কুয়াশায় ফেরিগুলো স্বাভাবিকভাবে চলতে পারছে না। নিরাপত্তার স্বার্থে আমরা ফেরিগুলো বন্ধ রাখতে বাধ্য হচ্ছি। বেলা বাড়ার সঙ্গে কুয়াশা কমলে ফেরি চালু করে দেবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *