২ বন্দুক ও গুলিসহ মেহেরপুরে গ্রেপ্তার ১৮
২ বন্দুক ও গুলিসহ মেহেরপুরে গ্রেপ্তার ১৮

২ বন্দুক ও গুলিসহ মেহেরপুরে গ্রেপ্তার ১৮

বিডি নিউজ ৬৪: চলমান বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভূক্ত ১৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে মেহেরপুর জেলা পুলিশ। অভিযানে একটি পিস্তল, একটি এলজি সার্টারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে জিআর মামলায় ৬ জন, সিআর মামলায় ৭ জন, সাজাপ্রাপ্ত সিআর মামলায় একজন, মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ১ জন ও নিয়মিত মামলায় ৩ জন। মঙ্গলবার রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সুপার আনিছুর রহমানের নেতৃত্বে গাংনী থানার ওসি আনোয়ার হোসেন, মুজিবনগর থানার ওসি কাজী কামাল হোসেন ও সদর থানার ওসি সৈয়দ ইকবাল বাহার চৌধুরী নেতৃত্বে পুলিশের একাধিক টীম গ্রেফতার অভিযানে অংশ নেন। পুলিশ সুপর কার্যালয়ের সহকারী এ তথ্য নিশ্চিত করেছেন। সহকারী পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃতদের আজ বুধবার আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *