কুমিল্লায় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাদক ব্যবসার প্রতিবাদে মানববন্ধন
কুমিল্লায় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাদক ব্যবসার প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লায় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাদক ব্যবসার প্রতিবাদে মানববন্ধন

বিডি নিউজ ৬৪: কুমিল্লার মেঘনা উপজেলার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাদক ব্যবসার প্রতিবাদে মানববন্ধন ও ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদান করেছে মানিকাচর ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। এর প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে ছাত্র-ছাত্রীরা প্রথমে মেঘনা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে এবং পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুমির নিকট স্মারকলিপি প্রদান করে।

এ নিয়ে ছাত্রলীগের সাথে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সুত্রে জানা যায়, মেঘনা উপজেলার ছাত্রলীগের সভাপতি আল-আমিন ও মহসিন আহম্মেদ সোহাগের নেতৃত্বে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়ে ছাত্ররা। তারা ছাত্রলীগের সাইনবোর্ড ব্যবহার করে মানিকচার বঙ্গবন্ধু ডিগ্রি কলেজসহ কয়েকটি কলেজের সাধারণ ছাত্রদের দিয়ে বিভিন্ন এলাকায় মাদকের রমারমা ব্যবসা চালিয়ে আসছে। অনেক ছাত্রদেরকে কাচা টাকার লোভ দেখিয়ে এ পেশায় নিয়ে যায়। । সাধারণ ছাত্ররা তাদের কথা মতো মাদক ব্যবসায় অপারগতা প্রকাশ করলে তাদেরকে উল্টো মাদক ব্যবসায়ী বানিয়ে পুলিশে ধরিয়ে দিবে বলে হুমকি দেয়। তাদের এ হুমকির প্রতিবাদে সাধারণ ছাত্র-ছাত্রীরা এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে।
এলাকাবাসী আরোও জানান, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নেতা হওয়ার আগেই বিয়ে করেছে। তারা ছাত্রলীগের নাম ব্যবহার করে সাধারণ নিরীহ শিক্ষার্থীদের দিয়ে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়ে। যার ফলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, মাননন্ধন ও স্মারকলিপি প্রদান করে।

মানিকাচর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের শিক্ষার্থী রাকিব হাছান বলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছাত্রদেরকে ব্যবহার করে আসছে। কাচা টাকার লোভ দেখিয়ে এ কাজে কোন শিক্ষার্থীকে নিয়ে যায়। আবার কেউ এ কাজে অক্ষমতা পোষণ করলে তাদেরকে পুলিশের ভয়-ভীতি দেখায়। তাদেরকে মাদক ব্যবসার কারণে ভাল ছাত্রদেরকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। তাই আমরা বাধ্য হয়ে সকল শিক্ষার্থী মানববন্ধন করে ইউএনও’র নিকট স্মারকলিপি দিয়েছি। ম্যাডাম আমাদেরকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার সচেতন একাধিক নাগরিক বলেন, বিয়ে করে ছাত্রলীগের সভাপতি হয়ে এর
সাইনবোর্ড ব্যবহার করে জায়গা দখল ও বালু ব্যবসা এবং সাধারণ ছাত্রদের মাদক ব্যবসায় জড়িয়ে সমাজকে কুলোশিত করছে। এ কারণেই সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ করেছে।

তবে এ প্রসঙ্গে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল-আমিন বলেন, মাদকের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার। একটি মহল আমাদেরকে হেয়প্রতিপন্ন করার জন্য এ ঘটনাটি ঘটিয়েছে। আমাদের বিরুদ্ধে করা অভিযোগ সঠিক নয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার সুমি বলেন, মানিকাচর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের ছাত্ররা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারীর মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিকার চেয়ে একটি স্মারকলিপি জমা দিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *