ইসি পুনর্গঠনে বিএনপির প্রস্তাব বঙ্গবভবনে
ইসি পুনর্গঠনে বিএনপির প্রস্তাব বঙ্গবভবনে

ইসি পুনর্গঠনে বিএনপির প্রস্তাব বঙ্গবভবনে

বিডি নিউজ ৬৪: নির্বাচন কমিশন গঠনে দলীয় প্রস্তাবসমূহ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে প্রতিনিধি দলের মাধ্যমে পাঠিয়েছে বিএনপি। দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার অনুমোদন নিয়ে মঙ্গলবার সকাল ১১টায় বিএনপির দুই জন নেতা বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে এই প্রস্তাব পৌঁছে দেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপির প্রস্তাবনামা বঙ্গভবনে নিয়ে যান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান রুহুল কবীর রিজভী ও ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আমিন চৌধুরী।

এর আগে, রবিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে বৈঠকে চেয়ারপারসন খালেদা জিয়া জানিয়েছিলেন, চলতি সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের শিডিউল না পেলে নির্বাচন কমিশন গঠনে দলের প্রস্তাব বিকল্পপথে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর দ্য ওয়েস্টিন, ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ইসি গঠনে প্রস্তাব দেন খালেদা জিয়া। আগামী বছরের ফেব্রুয়ারিতে আবদুর রকিব কমিশনের মেয়াদ পূর্ণ হওয়ায় নতুন কমিশন গঠনে প্রস্তাব ছিল তার। প্রস্তাবে খালেদা জিয়া খালেদা জিয়া নতুন নির্বাচন কমিশন গঠন, কাদের নিয়ে গঠন হবে, বাছাই কমিটি, বাছাই কমিটির কাঠামো, নির্বাচন কমিশন শক্তিশালীকরণে দলের বিস্তারিত সুপারিশ তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *