আইটেম গান নিয়ে হাজির হলেন হ্যাপি (ভিডিও)
আইটেম গান নিয়ে হাজির হলেন হ্যাপি (ভিডিও)

আইটেম গান নিয়ে হাজির হলেন হ্যাপি (ভিডিও)

বিডি নিউজ ৬৪: শোবিজ অঙ্গনের আলোচিত নাম নাজনীন আক্তার হ্যাপি। গত দুই বছর ধরে বিভিন্ন কারণে সংবাদের শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী। কাজের মাধ্যমে যতটা আলোচনায় এসেছেন, তার চেয়ে বেশি আলোচিত হয়েছেন ব্যক্তিগত প্রেমের সম্পর্কে জড়িয়ে।

চলচ্চিত্রের পর্দায় একবার হাজির হয়েছিলেন তিনি। বর্তমানে মিডিয়া থেকে আড়ালে রেখেছেন নিজেকে। তবে এবার আইটেম গান নিয়ে হাজির হয়েছেন হ্যাপি।

শফিক হাসানের ‘ধূমকেতু’ শিরোনামের সিনেমায় একটি আইটেম গানে নেচেছেন হ্যাপি। আজ ৫ ডিসেম্বর এ আইটেম গানটি ইউটিউবে প্রকাশ করা হয়। ৪ মিনিট ১০ সেকেন্ডের এ গানটিতে চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা পরীমনিও নেচেছেন। ‘মাঝে মাঝে আসি’ শিরোনামের গানটিতে দেখা যায় হ্যাপির সঙ্গে নাচতে নাচতে শাকিব খান এক সময় কল্পনায় পরীকে দেখতে পান।

একটি আইটেম গান ছাড়াও সিনেমাটিতে চারটি গান থাকছে। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন।  কণ্ঠ দিয়েছেন-কুমার বিশ্বজিৎ, কিশোর, খেয়া, পিংকি, জোজো (ভারত)। সিনেমার চিত্রনাট্য, কাহিনি ও সংলাপ লিখেছেন মুনির রেজা।

মুন্নি প্রোডাকশনের ব্যানারে ত্রিভুজ প্রেমের কাহিনি নির্ভর সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা পরীমনি। এ ছাড়াও এতে অভিনয় করেছেন- তানহা, রেবেকা, অমিত হাসান, দিতি, আলিরাজ, জিয়া তালুকদারসহ অনেকে।  সিনেমাটি আগামী ৯ ডিসেম্বর সারা দেশে মুক্তি পাচ্ছে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

 

দেখুন : হ্যাপির আইটেম গানটি:

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *