সমুদ্রে ১৪ জলদস্যু আটক, ৪ জেলে উদ্ধার
সমুদ্রে ১৪ জলদস্যু আটক, ৪ জেলে উদ্ধার

সমুদ্রে অভিযান চালিয়ে ১৪ জলদস্যু আটক ও চার জেলেকে উদ্ধার

বিডি নিউজ ৬৪: পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন সমুদ্রে অভিযান চালিয়ে ১৪ জলদস্যু আটক ও চার জেলেকে উদ্ধার করেছেন নৌবাহিনীর সদস্যরা। গতকাল সোমবার গভীর রাতে কুয়াকাটা থেকে ৬০ কিলোমিটার পূর্ব দিকে সমুদ্রের একটি ট্রলার থেকে ডাকাতদের আটক করা হয়।

বাংলাদেশ নৌবাহিনীর টহলরত জাহাজ মহিবুল্লাহ অভিযান পরিচালনা করে। এ সময় জেলেদের কাছ থেকে লুট করা ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম। মহিপুর থানার এসআই মনিরুল ইসলাম জলদস্যু আটক এবং জেলে ও মাছ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় মহিপুর থানায় তাদের হস্তান্তর করার কথা রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *