বিডি নিউজ ৬৪: রংপুরে শাহিনা বেগমকে (২৩) নামে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী নূর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার নগরীর দর্শনা কোর্ট ঘাঘটপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রংপুর কোতোয়ালি থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম জানান, ওই হত্যার ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত রবিবার (৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে ঘাঘটপাড়া এলাকায় শাহিনাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় তার স্বামী নূর আলম ও তার ভাই নজরুল ইসলাম জড়িত বলে অভিযোগ উঠে।
এ ঘটনায় নিহত শাহিনার বাবা শাহজান আলী বাদী হয়ে মেয়ের জামাই নূর আলম ও তার ভাই নজরুল ইসলামের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল