শাহবাগে জিপ গাড়ি ফুটপাতে, ২ নারী নিহত
শাহবাগে জিপ গাড়ি ফুটপাতে, ২ নারী নিহত

জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে থাকা দুই নারী নিহত

বিডি নিউজ ৬৪: রাজধানীর শাহাবাগ এলাকায় একটি জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এ ঘটনায় ফুটপাতে থাকা দুই নারী নিহত হয়েছেন। নিহত দু’জন হলেন হাসিনা (৩০) ও শাহেরা (৪০)।

সোমবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  শাহাবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলম দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কালো রংয়ের একটি জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের ওপরে উঠে গেলে ঘটনাস্থলে হাসিনা নিহত হন। এতে আহত হন সাথিয়া ও শাহেরা নামে অপর দুই নারী। আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক শেষ রাতের দিকে শাহেরাকে মৃত ঘোষণা করেন।
আহত সাথিয়া ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এখনও চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *