বিডি নিউজ ৬৪: অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে ৪৫৬ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।
আজ সোমবার দ্বিতীয় শ্রেণির এই পদটিতে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন ক্যাডার) শেখ সাখাওয়াৎ হোসেন সোমবার রাতে জানান, চূড়ান্ত ফলে ৪৫৬ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। তথ্য বিভ্রাটের কারণে চূড়ান্ত উত্তীর্ণ ৩০ জনের ফল স্থগিত রাখা হয়েছে।
পিএসসি সূত্রে জানা গেছে, স্বাস্থ্য পরীক্ষা ও যাচাই-বাছাইয়ের পর নিয়োগ চূড়ান্ত হবে। কমিশনের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল