পানিতে মাদক মিশিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ
পানিতে মাদক মিশিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

পানিতে মাদক মিশিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

বিডি নিউজ ৬৪: কোমল পানীয়ে মাদক মিশিয়ে ১৩ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে পাঁচ কিশোরসহ এক কলেজছাত্র। এ ঘটনাটি ঘটেছে ভারতের নাসিকের অশ্বীননগরে।

জানা গেছে, ওই কিশোরীকে একটি বাড়িতে নিয়ে মাদক মিশিয়ে তাকে কোমল পানীয় খেতে দেয় অভিযুক্তরা। এরপর মেয়েটি জ্ঞান হারালে তাকে ধর্ষণ করা হয়। এমনকি এই ধর্ষণের কথা মেয়েটি যদি ফাঁস করে দেয় তাহলে তার সর্বনাশ হবে, এমন হুমকিও দেওয়া হয়- দাবি পুলিশের ডেপুটি কমিশনার শ্রীকান্ত ধীভারের। ধর্ষণের ঘটনাটি ঘটেছিল গত সেপ্টেম্বরে।

তবে মেয়েটি গতকাল রবিবার তার মাকে ঘটনার কথা জানালে তারা পুলিশে অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধর্ষণে অভিযুক্ত কলেজছাত্র ওয়াটসঅ্যাপে একটি গ্রুপ তৈরি করেছিল। সেই গ্রুপে কয়েকজন বান্ধবীকেও যোগ করে সে। সেই গ্রুপেই ছিল ওই মেয়েটি। তারপর সেখানেই অশ্লীল বার্তা পাঠাতে শুরু করে কলেজ ছাত্রটি। এরপর মেয়েটিকে একদিন একটি বাড়িতে নিয়ে গিয়ে অজ্ঞান করে দিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *