বিডি নিউজ ৬৪: ভ্রাম্যমাণ আদালতে অতিরিক্ত অর্থদণ্ড, ভূমি উন্নয়ন কর গ্রহণ না করা এবং এক, দুই ও পাঁচ টাকার কয়েন ও নোট ব্যাংকে না নেওয়ার প্রতিবাদে দোকানপাট বন্ধ করে ধর্মঘট ও বিক্ষোভ-সমাবেশ করেছেন লক্ষ্মীপুর শহরের ব্যবসায়ীরা। আজ সোমবার বণিক সমিতির আহ্বানে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেন লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপুসহ ব্যবসায়ী নেতারা। এ সময় বিপুল সংখ্যক ব্যবসায়ী কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা বলেন, ভ্রাম্যমাণ আদালত দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত অর্থদণ্ড বন্ধ, ভূমি উন্নয়ণ কর এক, দুই ও পাঁচ টাকার কয়েন ও নোট ব্যাংকে গ্রহণের দাবি জানান। পরে জেলা প্রশাসক (ডিসি) জিল্লুর রহমান চৌধুরীর কাছে স্মারকলিপি দেন ব্যবসায়ীরা। জবাবে ডিসি ব্যবসায়ীদের দাবি বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল