বিডি নিউজ ৬৪: নীলফামারীর জলঢাকা উপজেলায় জামায়াতে ইসলামীর সন্দেহভাজন পাঁচজন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে জলঢাকা থানার পুলিশ তাঁদের আটক করে।
তাঁদের একজনের বিরুদ্ধে আদলতে গ্রেপ্তারি পরোয়ানা আছে। আটক করা ব্যক্তিরা হলেন উপজেলা জামায়াতের আমির সাদের হোসেন (৪৬), উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক জামিয়ার রহমান (৫৫), সুরা সদস্য আকবর আলী (৫৫), কামরুজ্জামান (৪৫) ও রাশেদুজ্জামান (৪৩)।
পুলিশের তথ্যমতে, আজ সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কাঁঠালী ইউনিয়নের দক্ষিণ দেশীবাই গ্রামের হামিদুল ইসলামের বাড়িতে বৈঠক করছিলেন জামায়াতের নেতা-কর্মীরা। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করে। বাড়ির মালিক হামিদুল ইসলামসহ বেশ কয়েকজন জামায়াত-কর্মী পালিয়ে যান।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানের ভাষ্য, নাশকতা সৃষ্টির উদ্দশে গোপনে ওই বাড়িতে বৈঠক করছিলেন তাঁরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক করা ব্যক্তিদের মধ্যে কামরুজ্জামানের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল