শিশুর জ্ঞান বিকাশে মায়ের সাহচর্য অত্যন্ত সহায়ক
শিশুর জ্ঞান বিকাশে মায়ের সাহচর্য অত্যন্ত সহায়ক

শিশুর জ্ঞান বিকাশে মায়ের সাহচর্য অত্যন্ত সহায়ক

বিডি নিউজ ৬৪: শিশুর জন্য মায়ের সাহচর্য যে অত্যন্ত প্রয়োজনীয়, তা অনেকেই অনুমান করতেন। তবে সম্প্রতি গবেষকরা সে বিষয়টির প্রমাণও হাতে পেয়েছেন।

এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে গার্ডিয়ান।
শিশুর মায়ের সঙ্গে কতটা সময় কাটানো উচিত? এ প্রসঙ্গে এতদিন গবেষকদের কোনো নির্দিষ্ট উত্তর ছিল না। কিন্তু সম্প্রতি এক গবেষণায় বিষয়টি জানা গেছে। এতে গবেষকরা জানিয়েছেন, মায়ের সঙ্গে থাকার ফলে শিশুর মস্তিষ্কে জ্ঞান বিকাশে সহায়ক পরিবেশ তৈরি হয়। আর এ কারণে যতটা সম্ভব বেশি সময় দেওয়া উচিত মাকে।
সাম্প্রতিক গবেষণায় জানা গেছে, আরেকটি প্রশ্নের উত্তর- প্রথম সন্তান কেন প্রায় সময়েই অন্যদের তুলনায় বুদ্ধিমান হয়। এতে গবেষকরা জানিয়েছেন, প্রথম শিশু মায়ের বেশি সময় ও মনোযোগ পায়। আর এ কারণে তার মস্তিষ্কের বিকাশও ভালো হয়।
এ বিষয়ে গবেষণাটি করেছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এসেক্স ও ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকরা। সম্প্রতি গবেষকরা জানিয়েছেন তাদের পর্যবেক্ষণের বিস্তারিত, যা প্রকাশিত হয়েছে ইকনোমিক জার্নালের এ সপ্তাহের সংখ্যায়।
এক্ষেত্রে গবেষকরা জানিয়েছেন তিন থেকে সাত বছর বয়সের কথা। এ বয়সের শিশুদের তাদের মায়ের সঙ্গে থাকার ফলে মস্তিষ্কের যে অংশটি জ্ঞান বিকাশে প্রয়োজনীয়, তা উন্নতি লাভ করে। আর তাই এ বয়সে শিশুদের বেশি করে মায়ের সাহচর্য প্রয়োজন বলে মনে করেন গবেষকরা।
এ বিষয়টি গবেষণায় প্রায় আট হাজার শিশুর তথ্য সংগ্রহ করেন গবেষকরা। এরপর তাদের মায়েদের সঙ্গে সময় কাটানো ও অন্যান্য তথ্য একত্রিত করে বিশ্লেষণ করা হয়।
তবে এ গবেষণায় শুধু মায়েদের ভূমিকাই অনুসন্ধান করা হয়। পিতাদের ভূমিকা এতে অন্তর্ভুক্ত করা হয়নি। এ বিষয়টিতে পরবর্তীতে অনুসন্ধান করা হলে আরও তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন গবেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *