ওয়েস্ট ইন্ডিজ টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে চায়
ওয়েস্ট ইন্ডিজ টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে চায়

ওয়েস্ট ইন্ডিজ টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে চায়

বিডি নিউজ ৬৪: গেল বিশ্বকাপের পর থেকেই ক্রিকেট বিশ্বের দৃষ্টির অনেকটা দখল করে নিয়েছে টিম টাইগার। টাইগারদের এই উন্নতি অনেকের কাছেই এখন গবেষণা এবং অনুপ্রেরণার বিষয়।

বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের পর মাশরাফি-মুশফিকদের নিয়ে ভাবতে হচ্ছে সবাইকে। টাইগারদের এই উন্নতিই স্বচক্ষে দেখতে এসেছিলেন একসময়কার ক্রিকেট জায়ান্ট ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান ডেভ ক্যামেরন।বিপিএলের ম্যাচ দেখতে দেখতে তিনি বললেন, বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে আগ্রহী ওয়েস্ট ইন্ডিজ। সে বিষয়েও আলাপ করতে এসেছেন তিনি। মুখে শোনা গেল উচ্ছসিত প্রশংসা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ধারাভাষ্যকারদের সঙ্গে এক সাক্ষাতকারে তিনি বলেন, “আমি দেখতে এসেছি ক্রিকেটে ওরা কীভাবে এত উন্নতি করছে। একই সঙ্গে সামনে কখন সিরিজ আয়োজন করা যায় কিনা সে বিষয়েও কথা বলব। ”

ঘরের মাঠে বাংলাদেশকে এখন সবাই ভয় পায় তা জানিয়ে দিয়ে ক্যামরন বললেন, “দেশের মাটিতে ওদের বিপক্ষে খেলতে ভয় হওয়াই স্বাভাবিক। বাংলাদেশের ক্রিকেট এখন দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে। ”

ক্যরিবীয় বোর্ড প্রধান হিসেবে অনেক বিতর্কের নায়ক এই ক্যামেরন। তবে ক্রিকেট প্লেয়িং দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চান তিনি। বললেন, “বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সব সময়ই ভালো ছিল আমাদের। এটাকে আরও এগিয়ে নিতে চাই। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের স্বার্থে সবার সঙ্গেই সুসম্পর্ক থাকবে। ”

সবকিছু ঠিক থাকলে হয়তো নিকটতম কোনো সময়ে গেইল, ব্র্যাভো, স্যামিদের মুখোমুখি হবেন মাশরাফি, সাকিব, তামিমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *