দিনাজপুরে তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
দিনাজপুরে তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

দিনাজপুরে তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

বিডি নিউজ ৬৪: দিনাজপুরের ঘোড়া ঘাটের কলাবাড়ি এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় তিন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে লাশ তিনটি উদ্ধার করা হয়।

তাৎক্ষণিভাবে  নিহতদের পরিচয় জানা যায়নি।

ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) এম এ আনোয়ার হোসেন এই তথ্য জানান। পুলিশের ধারণা, নিহত তিন যুবকের সবার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। তবে কী কারণে এবং কখন তাদেরকে হত্যা করা হয়েছে- পুলিশ তা জানাতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *