বিডি নিউজ ৬৪: সাভারের ধামরাই এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হানিফ নামে এক ডাকাত নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে ধামরাইয়ের সানারো ঝাউকা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
বিষয়টি জানান, ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব দাস।তিনি বলেন, ওই ডাকাতের বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক মামলা ছিলো। সোমবার ভোরে গ্রেপ্তার করতে গেলে হানিফ পুলিশকে উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পুলিশ জীবন রক্ষায় পাল্টা গুলি ছুড়লে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল