কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত

বিডি নিউজ ৬৪: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন।

নিহতরা হলো, উপজেলার ত্রাণসুত্রাপুর গ্রামের আমসের আলীর ছেলে নাহিদ (১২) ও লক্ষণ সরকারের ছেলে রতন (১২)। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রবিবার বেলা সোয়া দুইটার দিকে উপজেলাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ত্রানসুত্রাপুর আশোকা পাম্পের কাছে যাত্রীবাহী একটি বাস গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ওই দুই ছাত্রকে বহনকারী রিকশাটিকে বিপরীত দিকে থেকে ধাক্কা দেয়। এতে ওই দুই ছাত্র নিহত ও পাঁচজন আহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *