গোপালগঞ্জে ১৭০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধনের ঘোষণা
গোপালগঞ্জে ১৭০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধনের ঘোষণা

গোপালগঞ্জে ১৭০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধনের ঘোষণা

বিডি নিউজ ৬৪: মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন, ধর্ষণ এবং গণহত্যার প্রতিবাদে গোপালগঞ্জে ১৭০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। আজ রবিবার দুপুরে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গা গোপালগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে বোর্ডের মহাসচিব মাওলানা শামসুল হক এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা শামসুল হকের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন একই মাদ্রাসার শিক্ষক মুফতি মাকসুদুর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, “গত ৯ অক্টোবর থেকে প্রতিবেশী দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর সেনাবাহিনী অমানবিক নির্যাতন, ধর্ষণ এবং গণহত্যা চালাচ্ছে। জীবন বাঁচাতে অনেক রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে প্রবেশ করেছে, অনেকে প্রবেশের অপেক্ষায় রয়েছে। মুসলমানদের ওপর যে হামলা চালানো হচ্ছে, তা মানবতাবিরোধী অপরাধ। ” জাতিসংঘকে এ অমানবিক নির্যাতন, গণহত্যা এবং ধর্ষণ বন্ধে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আন্তর্জাতিক আদালতে নির্যাতনকারীদের বিচারের মুখোমুখি করাসহ সাত দফা দাবি তুলে ধরেন তিনি।

একইসঙ্গে আগামীকাল সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মুকসুদপুর-কাশিয়ানী থেকে গোপালগঞ্জ, কোটালীপাড়া থেকে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জ, মোল্লাহাট থেকে গোপালগঞ্জ, টেকেরহাট থেকে গোপালগঞ্জ এবং নড়াগাতি থেকে গোপালগঞ্জ পর্যন্ত ১৭০ কিলোমিটার দীর্ঘ সড়কে মানববন্ধন করার ঘোষণা দেন। পরে রোহিঙ্গা মুসলমানদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় সহসভাপতি মাওলানা কবীরুল ইসলাম, মাওলানা ফরিদ আহমাদ, মুফতি নূরুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *