বিডি নিউজ ৬৪: সাতক্ষীরায় জামায়াতের চার নেতাকর্মীসহ ৫১ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত থেকে গত আজ রবিবার দুপুর পর্যন্ত জেলার আটটি থানায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ অন্যান্য অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতক্ষীরার আশাশুনির আনুলিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি হারুন অর রশিদ, শ্যামনগরের ভ্রুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জিন্নাত বরকন্দাজ এবং দলের দুই কর্মী রয়েছেন। জেলা পুলিশের বিশেষ শাখা পরিদর্শক মিজানুর রহমান জানান, সাতক্ষীরা সদর থানায় ১৫ জন, কলারোয়ায় তিনজন, তালায় একজন, কালিগঞ্জে আটজন, শ্যামনগরে ১৬ জন, আশাশুনিতে চারজন, দেবহাটায় একজন এবং পাটকেলঘাটা থানায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল