অভিযান চালিয়ে মানবপাচারকারী দলের ৩ সদস্য আটক
অভিযান চালিয়ে মানবপাচারকারী দলের ৩ সদস্য আটক

অভিযান চালিয়ে মানবপাচারকারী দলের ৩ সদস্য আটক

বিডি নিউজ ৬৪: রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মানবপাচারকারী দলের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব ৩। শনিবার (৩ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি মালয়েশিয়ায় পাচার করা এক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে মালয়েশিয়া পুলিশের সহায়তায় তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। উদ্ধার হওয়া ব্যক্তির তথ্যের ভিত্তিতে মানবপাচারকারী দলের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেন। কারওয়ান বাজারে অবস্থিত র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *