কুমিল্লায় চোর সন্দেহে পিটিয়ে হত্যা
কুমিল্লায় চোর সন্দেহে পিটিয়ে হত্যা

কুমিল্লায় চোর সন্দেহে পিটিয়ে হত্যা

বিডি নিউজ ৬৪: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) শুভরঞ্জন চাকমা জানান, শনিবার রাত ২টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের বর্ধনবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।

পরিদর্শক শুভরঞ্জন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, বর্ধনবাড়ি গ্রামে রাত ২টার দিকে ওই যুবক চুরি করতে যায়। এ সময় স্থানীয়রা টের পেয়ে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *