রাজধানীর লালবাগে ছুরিকাঘাতে যুবক নিহত
রাজধানীর লালবাগে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর লালবাগে ছুরিকাঘাতে যুবক নিহত

বিডি নিউজ ৬৪: রাজধানীর লালবাগ শহীদ নগরে রাহাতুল ইসলাম রাব্বি (১৮) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছে। নিহত রাব্বি একটি দর্জির দোকানে কাজ করত।

লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) পরিতোষ চন্দ্র জানান, ঘটনায় রবিন নামের যুবক আটক করা হয়েছে। কি কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে তা তদন্ত করে দেখা হবে।রাব্বির বাবা আব্দুস সালাম জানিয়েছেন, তারা লালবাগ শহীদ নগরের ৩ নম্বর গলির একটি বাসায় ভাড়া থাকেন। রাব্বি কামরাঙ্গীর চরে সানমুন টেইলার্সে কাজ করত। শনিবার রাতে বাসা থেকে খাবার খেয়ে টেইলার্সের দোকানে যাওয়ার সময় শহীদ নগরের ১ নম্বর গলিতে স্থানীয় মাদকাসক্ত রবিনসহ তার সঙ্গের লোকজন রাব্বিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসে।

রাত দেড়টার দিকে তাকে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার জন্যই হয়ত তাকে হত্যা করা হয়েছে। আব্দুস সালাম আরও জানিয়েছেন, এলাকাবাসী ঘাতক রবিনকে ধরে পুলিশে সোপর্দ করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *