কিশোরগঞ্জের কুলিয়ারচর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু
কিশোরগঞ্জের কুলিয়ারচর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

বিডি নিউজ ৬৪: কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার ঘোষপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজন ঘোষ (৩০) ও সুজন ঘোষ (১৮) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রাজন ও সুজন একই এলাকার রণজিত ঘোষের ছেলে। কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, সকালে সুজন ও রাজনদের বাড়ির এক নারী উঠানে বৈদ্যুতিক তারের ওপর ভেজা কাপড় শুকাতে দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় সুজন দা দিয়ে তার কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে রাজনও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ অবস্থায় স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে সুজন ও রাজনকে উদ্ধার করে পরে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *