টাঙ্গাইলে বাসের ধাক্কায় সেনা কর্মকর্তার স্ত্রী নিহত
টাঙ্গাইলে বাসের ধাক্কায় সেনা কর্মকর্তার স্ত্রী নিহত

টাঙ্গাইলে বাসের ধাক্কায় সেনা কর্মকর্তার স্ত্রী নিহত

বিডি নিউজ ৬৪: টাঙ্গাইলের কালিহাতিতে বাসের ধাক্কায় শান্তি আক্তার (৩২) নামে এক সেনা কর্মকর্তার স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ তিনজন।

শনিবার রাতে এলেঙ্গা ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর জানান, সেনা কর্মকর্তা শামীম উদ্দিন তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেল যোগে মানিকগঞ্জ থেকে কর্মস্থল ঘাটাইল সেনানিবাসে যাচ্ছিলেন।

রাত সাড়ে ৮টার দিকে কালিহাতি উপজেলার এলেঙ্গা ফিলিং স্টেশনের কাছে পৌঁছলে পেছন থেকে একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শান্তি আক্তার নিহত হন। এ সময় শামীম উদ্দিন ও তার দুই শিশু সন্তান আহত হন। তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *