আজ রংপুরের মুখোমুখি কুমিল্লা
আজ রংপুরের মুখোমুখি কুমিল্লা

আজ রংপুরের মুখোমুখি কুমিল্লা

বিডি নিউজ ৬৪: গতকাল বরিশাল বুলসের বিপক্ষে রংপুর রাইডার্সের দাপুটে জয়ের পর বিদায় নিশ্চিত হয়ে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। তাই মাশরাফি বাহিনীর জন্য আজকের ম্যাচটি কেবলই নিয়ম রক্ষার।

তবে প্রতিপক্ষ রংপুর রাইডার্সের কাছে আজকের ম্যাচ মহাগুরুত্বপূর্ণ। সেরা চারে যাওয়ার শেষ উপায় হিসেবে আজকের ম্যাচ জয়ের বিকল্প নেই রংপুরের সামনে।মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর রংপুর রাইডার্স। চলতি বিপিএলে বিস্ময়করভাবে হারতে থাকা কুমিল্লা শেষ তিন ম্যাচেই দারুণ পারফরমেন্স দেখিয়ে টানা জয় তুলে নিয়েছে। তখন আসলে তাদের সুপার ফোরে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। অংকের জটিল হিসেবে যেটুকু ছিল তাও গতকাল শেষ হয়ে গেছে। মাশরাফি বাহিনীর কাছে তাই এই ম্যাচ হতে পারে ভালো কিছু স্মৃতির উপলক্ষ।

অন্যদিকে রংপুর রাইডার্সের অবস্থান এখন পয়েন্ট তালিকার ৪ নম্বরে। অবস্থান ধরে রাখতে হলে আজকের ম্যাচ তাদের জিততেই হবে। কারণ ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে রিয়াদের খুলনা টাইটান্স। তাই আজকের ম্যাচ সৌম্য-আফ্রিদিদের কাছে মহা গুরুত্বপূর্ণ।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়। দিনের অপর খেলায় সন্ধ্যা পৌনে ৬টায় মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস এবং খুলনা টাইটান্স। ম্যাচগুলো সরাসরি দেখা যাবে চ্যানেল নাইন এবং সনি সিক্স এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *