সোনাগাজীতে অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার
সোনাগাজীতে অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সোনাগাজীতে

বিডি নিউজ ৬৪: ফেনীর সোনাগাজীতে অস্ত্রসহ ছেরাজুল হক ওরফে গুরা মিয়া নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার মঙ্গলকান্দির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি লক্ষ্মীপুর গ্রামের ফকির আহম্মদের ছেলে ও স্থানীয় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছেরাজুল হক ওরফে গুরা মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি এলজি, একটি কার্তুজ এবং ৫৪ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, একাধিক মামলার অন্যতম আসামি ছেরাজুল হক গুরা মিয়াকে নেশাগ্রস্ত অবস্থায় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *