দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল জামালপুরে চেয়ারম্যান পদে
দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল জামালপুরে চেয়ারম্যান পদে

দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল জামালপুরে চেয়ারম্যান পদে

বিডি নিউজ ৬৪: জামালপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন চাঁন ও জাতীয় পার্টির (এরশাদ) অ্যাডভোকেট নজরুল ইসলামের মনোনয়নপত্র বাতির করা হয়েছে। আজ শনিবার সকালে যাছাই-বাছাইয়ের প্রথম দিনে তাদের মনোনয়নপত্র বাতিল করেন জেলা নির্বাচন কর্মকর্তা।

জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন জানান, চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত আসনে ১০ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৬৫ জন মনোনয়নপত্র জমা দেন। আজ শনিবার সকাল থেকে মনোনয়নপত্র যাছাই-বাছাই শুরু হয়েছে। প্রথম দিনে চেয়ারম্যান পদে দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সংরক্ষিত ও কাউন্সিলর পদে যাছাই-বাছাই চলছে। আগামীকাল রবিবার বিকেল ৫টা পর্যন্ত এ প্রক্রিয়া চলবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *