বিডি নিউজ ৬৪: টেলিফিল্ম, নাটক নির্মাণ করে বেশ সুনাম অর্জন করেছেন এবং ভালোবাসার পাত্রে পরিনত হয়েছেন তরুণ নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। তবে নতুন একটি কাজ করে আলোচনায় এসেছেন তিনি। এটি হল থটফিল্ম। কিছুদিন আগেই তার প্রথম থটফিল্ম নির্মাণ করেন তিনি। বেশ আলোচিত হয়েছে এটি। তারই ধারাবাহিকতায় নির্মাণ করলেন তার দ্বিতীয় থটফিল্ম। নাম ‘ডেইটি’।
এ প্রসঙ্গে বান্নাহ বলেন, ‘প্রথম থটফিল্ম থেকে যে পরিমাণ সাড়া পেয়েছি তাতে আমি সন্তুষ্ট। সেই সন্তুষ্ট জায়গা থেকে দ্বিতীয়টা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। আর দ্বিতীয় এই থটফিল্ম নিয়ে কেউ ধারণা করতে পারবে না যে কি নিয়ে এটি হচ্ছে। এটা খুবই সারপ্রাইজিং। আশা করছি প্রথমটির থেকে দ্বিতীয়টি বেশি ভাইরাল হবে এবং মানুষের ভালো লাগবে।’
থটফিল্মটিতে অভিনয় করেছেন শাওন, মিলি, ইভানা এবং জেসি। সম্প্রতি এটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ৮ ডিসেম্বর আন্ডারগ্রাউন্ড ক্রিয়েটিভ ফ্যাক্টরির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল