বিডি নিউজ ৬৪: জাতিসংঘ সদর দপ্তরের ডিপার্টমেন্ট অব পিস কিপিং অপারেশন পদাতিক বাহিনীর ৮৫০ সদস্যের একটি সমন্বিত শান্তিরক্ষীদল পাঠানোর অনুরোধ জানিয়ে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশনকে চিঠি দিয়েছে। শান্তিরক্ষীদল পাঠানোর এই প্রস্তাব তৎপরতার সঙ্গে গ্রহণ করেছে বাংলাদেশ।
প্রস্তাব অনুযায়ী পদাতিক ব্যাটালিয়ন পাঠানোর প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে। এর আগে গত অক্টোবরেও সাউথ সুদানে ২৬০ সদস্যের একটি ইঞ্জিনিয়ারিং কম্পানি পাঠাতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছিল জাতিসংঘ।
আর নতুন দল চাওয়া হয়েছে সাউথ সুদানের উয়াও অঞ্চলের জন্য। বর্তমানে ১৩টি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ৬৮৫০ জন শান্তিরক্ষী কাজ করছেন। যার মধ্যে ১৯৮ জন নারী সদস্য রয়েছেন। তা ছাড়া এ পর্যন্ত বাংলাদেশ সামরিক বাহিনী ও বাংলাদেশ পুলিশের প্রায় ১ লাখ ৪৬ হাজার ১৪৩ জন সদস্য ৪০টি দেশের ৫৪টি শান্তিরক্ষা মিশনে সফলতার সঙ্গে কাজ করে মিশন সম্পন্ন করেছেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল