কুষ্টিয়া ও মেহেরপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯৬
কুষ্টিয়া ও মেহেরপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯৬

কুষ্টিয়া ও মেহেরপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯৬

বিডি নিউজ ৬৪: কুষ্টিয়া ও মেহেরপুরে বিশেষ অভিযান চালিয়ে ৯৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে কুষ্টিয়ায় ৬৪ ও মেহেরপুরে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত দুই জেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চলে। পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন মামলার পলাতক ও পরোয়ানাভুক্ত আসামি। তাদের অনেকে মাদক, চুরি ও অস্ত্র মামলার আসামি। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন আজ সকালে প্রথম আলোকে বলেন, খুলনা রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শকের (ডিআইজি) নির্দেশে গত বৃহস্পতিবার থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে।

চলবে আগামী বুধবার পর্যন্ত। তিনি আরও জানান, গতকাল রাতে কুষ্টিয়ার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিসহ ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি দেশীয় এলজি, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। আসামিদের আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

মেহেরপুর জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে (কন্ট্রোল রুম) সকালে যোগাযোগ করা হলে জানানো হয়, গতকাল রাতে অভিযান চালিয়ে জেলার তিনটি উপজেলা থেকে বিভিন্ন মামলার আসামিসহ ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, সারা রাত অভিযান চালিয়ে সকালে বাসায় এসেছি। সঠিক সংখ্যাটা কন্ট্রোল রুম থেকে জেনে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *