আজ লড়াইয়ে মুখোমুখি বরিশাল-রংপুর
আজ লড়াইয়ে মুখোমুখি বরিশাল-রংপুর

আজ লড়াইয়ে মুখোমুখি বরিশাল-রংপুর

বিডি নিউজ ৬৪: চলতি বিপিএলের চতুর্থ আসরের প্রথম পর্ব দাপিয়ে বেড়ানো রংপুর রাইডার্সের অবস্থা এখন বিশেষ সুবিধাজনক নয়। অন্যদিকে কুমিল্লার টানা ৩ জয়ে পয়েন্ট তালিকার সর্বশেষ দলে পরিণত হয়েছে বরিশাল বুলস।

টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে তাই আজ মাঠে নামবে দুই দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শনিবার দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে মুশফিকুর রহিমের বরিশাল বুলস এবং সৌম্য-আফ্রিদির রংপুর রাইডার্স।১০ ম্যাচে ৫ জয় নিয়ে রংপুর রাইডার্সের অবস্থান এখন পয়েন্ট তালিকার ৫ নম্বরে। টানা ৪ ম্যাচ হেরে দলটির অবস্থা এখন বেশ নড়বড়ে। জ্বলে উঠতে ভুলে গেছেন ব্যাটসম্যানরা। অন্যদিকে টানা ৬ ম্যাচ হারার পর সর্বশেষ ম্যাচে রাজশাহীর বিপক্ষে জয় পেয়েছে বরিশাল বুলস। ১১ ম্যাচে মাত্র ৪টি জয় নিয়ে নেট রানরেটে পিছিয়ে পড়ে দলটির অবস্থান এখন পয়েন্ট তালিকার সবার শেষে ৭ নম্বরে।

দুই দলের সামনেই এখন মূলপর্বে খেলা বড় চ্যালেঞ্জের বিষয়। তাই আজ একটি জমজমাট ম্যাচের প্রত্যাশা দর্শকরা করতেই পারেন। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর পৌনে ১টায়। সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও সনি সিক্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *